Tag Archives: শীতার্ত সহযোগিতা কার্যক্রম

শীত সংকটের সমাধানে শীতার্ত মানুষ, জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে আসুন, জনগণের উপর চেপে থাকা শোষণমূলক ব্যবস্থাকে আঘাত করি!

বছর বছর এদেশের শত শত মানুষ শীতে প্রাণ হারাচ্ছেন। শীত জনগণের জন্য আজও এক জীবন-মরণ সংকট। জানুয়ারি, ২০০৩ এর শৈত্যপ্রবাহে ৭০০-রও বেশি মানুষ প্রাণ হারান, ২০১০এ জানুয়ারির প্রথম সপ্তাহেই মৃত্য হয় ১৭৬ জনের । এ সবই শীতে জনদুর্ভোগের খন্ডচিত্র। শৈত্যপ্রবাহ ও শীতজনিত রোগে পরোক্ষ মৃত্যু ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিমেয়।

কিন্তু কেন এই মৃত্যুর মিছিল?

বস্ত্র, বাসস্থান, খাদ্য উৎপাদন ও চিকিৎসা উন্নত করে সভ্য মানুষ শীতের সমস্যা দূর করেছে অনেক দিন আগে। বরফ জমা ঠান্ডা পরিবেশেও মানুষ বসবাস করছে। বিত্তবান ও মধ্যবিত্তের কাছে শীত উপভোগ্যও বটে। তবে ২০১০ সালে দাঁড়িয়ে কেন অসংখ্য মানুষকে শীতে মৃত্যুর সাথে লড়তে হবে? কারণ আজও এদেশের ২৪.২% মানুষের এক বেলা খাবারের নিশ্চয়তা নেই, দারিদ্র্যসীমার নিচে প্রায় পৌনে ৮কোটি মানুষ, এদের মধ্যে ৪০% মানুষের কোন শীতবস্ত্র নেই, ৩০% এর নেই দুটো জামা। মোট জনসংখ্যার ৭৫% মানুষ বাস করে কাঁচাঘর ও ঝুপড়িতে, অপুষ্টিতে ভুগছে ৫০% আর শিশুদের ৯২%। ফলে শীতে অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন, রুগ্ন এক বিশাল জনগোষ্ঠী শীতে মৃত্যুর ঝুঁকিতে দিন কাটায়। তাই আমরা বলতে চাই, শীতের এই সংকট শৈত্যের সংকট নয় বা কোন প্রকৃতিসৃষ্ট সমস্যা নয় বরং চরম দারিদ্র্যই এজন্য দায়ী।
Continue reading