Tag Archives: শামসুন নাহার হল

২৩ জুলাই নির্যাতন বিরোধী আন্দোলনের নবম বার্ষিকী ও বর্তমান প্রাসঙ্গিকতা: আব্দুল্লাহ আল মুক্তাদির

১.

ঢাকা শহরের প্রতিদিন এখন ভীষণ একঘেয়ে। নীলক্ষেতে, নিউমার্কেটের অসংখ্য মানুষ আর ফার্মগেট, গুলিস্তাানের ভিড়ের রকম প্রায় একই। তবু, এই শহরের যে জায়গায় অজস্র মানুষের ভিড় ঠেলে এখনও ক্ষুদ্র ক্ষুদ্র আশার জমায়েত হয় মিছিলের মতো, গানের আসর, নাটক-যাত্রার দর্শক-শ্রোতার মতো, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানে বসে গাছের পাতার ফাঁক গলে আকাশে চাইলে যেন প্রগতির ঠিকানা মেলে। মনে হয় আসমানী রঙে বা তুলার মতো মেঘে মুক্তমনের হাজার হাজার প্রাণ ঘুরে বেড়ায়। কিন্তু এই ক্যাম্পাসের জমিন অর্থাৎ এর একাডেমিক ভবন, পথ, হল ইত্যাদির দিকে তাকালে এসব আশার মিছিল আর প্রগতির স্বপ্নভরা চোখ ঝাপসা হয়ে আসতে বাধ্য। স্বাধীনতা পরবর্তী নানা সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, লেজুরবৃত্তিক-সরকাররক্ষক ছাত্রসংগঠন, আদর্শচ্যুত বা অসহায় শিক্ষক প্রমুখ ব্যক্তি এই প্রগতিশীল বিশ্ববিদ্যালয়কে উল্টোপথ দেখিয়েছে। এখনও এর অন্যথা দেখা যায়না। Continue reading