Tag Archives: ভিকারুন্নিসায় ছাত্রী ধর্ষণ

নির্লিপ্ত সমাজ ও ভুক্তভোগী মানুষ: আলিফা বিনতে হক

সমাজপতিরা যখন সমাজের ‘উন্নতি’র কথা ভাবলেন, কি করে যেন নারীদের কথা বেমালুম ভুলে গেলেন। হয়ত ভুলে গেলেন মানুষ প্রজাতির অর্ধেকই নারী। যদিও বাংলাদেশের মেয়েদের স্কুলে পাঠিয়ে শিক্ষাদানের প্রথা খুব নতুন নয়। কিন্তু ঘরে ঠেলে দেয়া মেয়েগুলোকে বিদ্যালয়ের পথে যেতে কত জনের কত বন্ধুহীন বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে- সে আরেক কাহিনী। কিন্তু নারীরা যখন শত বাধা পেরিয়ে এগুতে চাইছে তখন বাধার পাহাড় যেন শতগুণ বেড়ে উঠছে। প্রতিদিন সংবাদ পত্রের পাতা ভরে উঠছে ছাত্রীদের নানা ধরণের যৌন হয়রানির খবরে। বখাটেদের উৎপাত হতে শিক্ষকের দ্বারা নিপীড়ন, ধর্ষণ, আত্মহত্যা, ডিজিটাল ব্ল্যাক মেইলিং আরো কত  কি! এমন এক ভয়ঙ্কর ঘটনা আমরা দেখলাম দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে; ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ-এর বসুন্ধরা শাখায়। যারা প্রচলিত গণমাধ্যমের বাইরে ব্লক বা ফেসবুক হতেও খবরাখবর রাখেন তাদের জানতে বাকি নেই ঘটনার সত্য রূপটি কি। কিন্তু যাদের বিকল্প মাধ্যমে সংবাদ পাওয়ার উপায় নেই;  তাদের একটি বিশাল অংশ মিথ্যে খবর আর হলুদ সাংবাদিকতার শিকার হয়ে দিকভ্রান্ত হয়ে পড়েছেন- এটি হলফ করে বলা যায়। আমারই এক বিশ্ববিদ্যালয়গামী সহপাঠি স¤প্রতি আমাকে প্রশ্ন করেছে -এই স্কুলটিতে কি পলিটিক্স আছে? কারণ তিনি শুনেছেন, এই বিদ্যাপীঠে নাকি দুটি দল গঠন হয়েছে যারা পরস্পর বিপরীতে অবস্থান নিয়েছে; একদল চাইছে আন্দোলন করতে অপরটি তা চাইছে না। Continue reading