বাংলাদেশের জ্বালানী সম্পদ নিয়ে সংসদীয় কমিটির অপতৎপরতা ও বড়পুকুরিয়া পরিস্থিতি
প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন
মুক্তি ভবন। ২৬ ফেব্রুয়ারি ২০১১
গত কিছুদিন ধরে বড়পুকুরিয়া অঞ্চলে সরকারী তৎপরতায় আমরা উদ্বিগ্ন। এই তৎপরতা যে শুধু বড়পুকুরিয়া অঞ্চলের মানুষের জন্য বিপজ্জনক তাই নয়, তা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, জ্বালানী নিরাপত্তা ও পানি সম্পদের জন্যও হুমকিস্বরূপ। পুলিশ নিয়ে জরীপ, মামলা হামলাসহ এলাকায় সংঘাত সৃষ্টি, ক্ষতিপূরণ বন্ধ করে প্রতারণামূলক বিভিন্ন প্রচারণা, ভূমি অধিগ্রহণের তোড়জোড়, কয়লা নীতি চূড়ান- হবার আগেই উন্মুক্ত খনির সপক্ষে এলাকায় ভূমি প্রতিমন্ত্রীর অব্যাহত প্রচারণা এবং এলাকাবাসীকে হুমকি প্রদান, ফুলবাড়ী থেকে বিতাড়িত এশিয়া এনার্জির (জিসিএম) পক্ষ থেকে বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি করবার নতুন প্রস-াব ও অপতৎপরতা, বিদেশি কোম্পানির আতিথ্যে জার্মানী সফরের পর সংসদীয় দলের উন্মুক্ত খনির পক্ষে তদ্বির ইত্যাদি এসব তৎপরতার অংশ।







