Tag Archives: কয়লা খনি

প্রতিবেদনঃ ফুলবাড়ী কয়লাখনি প্রতিরোধ আন্দোলন

সুচনা

দেশের মধ্যে রাজশাহী জেলায় আবাদী জমির পরিমান  (অনুপাত) সবচেয়ে বেশী -শতকরা ৭৪ ভাগ। এরপরেই আবাদী জমির বেশী পরিমান দিনাজপুর জেলায় -শতকরা প্রায় ৭২ ভাগ। তার মধ্যেও তিন ফসলী জমির অনুপাত সম্ভবতঃ এখানেই সবচেয়ে বেশী। এই দিনাজপুর জেলারই সর্বাধিক  ইতিহাস সমৃদ্ধ থানাটির নাম ফুলবাড়ী, যেখানে সমতলভূমি কাগজের পৃষ্ঠার মত সমতল।

দিনাজপুর হলো আমাদের দেশের সবচেয়ে উৎপাদনশীল অঞ্চল। সারাদেশে ধান উৎপাদনে গতবছর দিনাজপুর জেলা ছিল প্রথম এবং একক থানা হিসেবে প্রথম ছিল  ফুলবাড়ী। একসময় বাংলার শষ্যভান্ডার বলা হতো বরিশাল জেলাকে, আর এখন শষ্যভান্ডার হিসেবে কোন জেলাকে চিহ্নিত করতে গেলে তার অন্যতম দাবীদার হবে দিনাজপুর জেলা। এবং এই জেলারই সবচেয়ে উৎপাদনশীল থানা ফুলবাড়ী।
Continue reading