লীনার সকল বন্ধু ও শুভাকাঙ্খিদের প্রতি আহ্বান :
১. অবিলম্বে নিজ উদ্যোগে আত্মীয়, বন্ধু-বান্ধবদের কাছ থেকে ঈদের খরচের একটা অংশ সংগ্রহ করুন।
২. আপনার নিজ কর্মস্থল বা প্রতিষ্ঠানে চাঁদা সংগ্রহ করুন। (চাঁদা তোলার রশিদ রয়েছে। প্রয়োজনে সরবরাহ করা যাবে )
৩. অনেক ক্ষেত্রে দেখা যায়, টাকা সংগ্রহ হতে দেরী হয়, প্রয়োজনের সময় পাওয়া যায় না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বেশী পরিমান অর্থ হয়ত অনুদান দিতে পারবেন না, কিন্তু কিছু সময়ের জন্যে ভালো পরিমান টাকা ধার দেওয়া সম্ভব। আপনারা ধার দিয়ে সহায়তা করুন, সংগৃহীত টাকা থেকে পরে এই টাকা ফেরত দেওয়া হবে।
৪. আপনার জানামতে ব্যাংক, করপোরেট হাউস, ব্যবসায়ী সমিতি, এলামনাই এসোসিয়েশন, দাতব্য প্রতিষ্ঠান, দানবীর ব্যক্তি ত্রে থেকে অনুদান পাওয়ার সুযোগ থাকলে এবং এক্ষেত্রে আপনার মাধ্যমে বা আপনার কোন সূত্রে যোগাযোগ করা গেলে এ বিষয়ে উদ্যোগ নিন। প্রয়োজনে আমাদের কোন সহায়তা লাগলে জানান।
৫. আমরা চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট, চিত্র প্রদর্শনীর উদ্যোগ নিতে চাই। এতে কিছু টাকা সংগ্রহের সাথে সাথে গণমাধ্যমে প্রচার বাড়বে, আমাদের সহযোগীতার দাবীকে জোরাল করবে। এসব কাজ যারা করতে সম এমন ব্যক্তি ও সংগঠনকে এ ধরণের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হবে। ইতিমধ্যে উপস্থিত কয়েকজন এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা এ ধরণের কাজে সাহায্য করতে পারেন অথবা সূত্র হিসাবে কাজ করতে পারেন। এজন্য সহযোগিতা করুন।
৬. লীনা সংবাদ মাধ্যমে কাজ করেছে। আমাদের বেশ কয়েকজন সাংবাদিক বন্ধু অর্থ সংগ্রহে ইতিমধ্যে যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু, এখনও তার চিকিৎসার্থে প্রচার তেমন পাওয়া যায় নি। সাংবাদিকদের মধ্যকার একটি ওয়ার্কিং গ্র“প এ প্রচার কাজ সমন্বয়ের দায়িত্ব নিতে হবে। গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিক বন্ধুদের আমরা এগিয়ে আসার আহ্বান জানাই।